Posts in Bengali

কনস্ট্যান্স গার্নেট : ভাষান্তরের নেপথ্যে

Sunday, April 20th, 2008

আপনাদের মধ্যে অনেকেরই শৈশব হয়ত এই পত্রলেখকের মত হাকল্‌বেরি ফিন, দি অ্যাডভেঞ্চার্স অব টম সয়্যার, আংকল টমস্ কেবিন অথবা লে মিজেরাব্‌ল্ ইত্যাদি বিখ্যাত সাহিত্যকীর্তির বাংলা অনুবাদে আবিষ্ট হয়ে ছিল। এমনকী ইতালীয় লেখক বেনেদেত্তো ক্রোচের অনুবাদক’কে ‘অবিশ্বস্ত’ বলাটাও হয়ত অনেকেই সমর্থন করবেন না। জার্মান দার্শনিক নিট্‌শের মত অনুবাদের সমস্যা প্রসঙ্গে ধ্রুপদী গ্রিক সাহিত্যের অনুবাদে জালিয়াতির অভিযোগও [...]